হলের ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ মার্চ ২০২৩, ১৯:০৪

সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা।

জানা যায়, আপরশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বাসিন্দা।

আপরশি মার্মার রুমমেট নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেতেন। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সঙ্গে সময় কাটাতেন। তবে, এমন ঘটনা কীভাবে ঘটল সে ব্যাপারে কিছুই জানি না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মরদেহ কাউকে ধরতে দেওয়া হচ্ছে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসেছে। সুরতহালের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২