নিকাব না খোলায় মৌখিক পরীক্ষা দেয়া হলো না ঢাবি ছাত্রীর

ঢাবি প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:১৯

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের একটি মৌখিক পরীক্ষায় মুখ না দেখানোয় এক নারী শিক্ষার্থীকে মূল্যয়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীর ভাষ্য, তাকে ওই পরীক্ষায় উপস্থিতির স্বাক্ষরও করতে দেননি সংশ্লিষ্ট শিক্ষকরা।

সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিস্টারের ভাইভা দিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী। ভাইভা বোর্ডের সদস্যরা মুখ দেখতে চাইলে পর্দা (নিকাব) করার কারণে ওই শিক্ষার্থী তাতে অসম্মতি জানান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী। ১৪ সেপ্টেম্বর আমার মৌখিক পরীক্ষা ছিল। পর্দার বিধান অনুযায়ী আমি মুখে নিকাব পরে পরীক্ষাকক্ষে প্রবেশ করি। সম্মুখ থেকে নিকাব খোলা সাপেক্ষে শিক্ষকরা আমাকে উপস্থিতি স্বাক্ষর করতে বলেন। আমি বিনয়ের সাথে তাদের জানাই, আমি নন মাহরামের সামনে নিকাব খুলি না। কিন্তু শিক্ষকদের বক্তব্য নিকার না খুললে বা মুখ প্রদর্শন না করলে তারা মৌখিক পরীক্ষা নেবেন না এবং উপস্থিতি স্বাক্ষরও করতে দেবেন না।’

তার ভাষ্য, ‘আমি আবারও আমার অপরাগতার কথা তাদের জানাই এবং অনুরোধ করে নিকাব পরা অবস্থায়ই আমার মৌখিক পরীক্ষাটি নিতে। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন এবং পূর্ববর্তী সেমিস্টারেও আমার সাথে অনুরূপ ঘটনাটি ঘটেছিল। যদিও শিক্ষিকাদের আমার মৌখিক পরীক্ষাটি নেয়ার সুযোগ ছিল, তবু আমি সে সুযোগ পাইনি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর