অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন ছাত্রলীগ নেত্রী

ঢাবি প্রতিনিধি | ৩১ আগষ্ট ২০২২, ০৭:৪৯

সংগৃহীত

সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন স্কুলে শোকাবহ আগস্ট ও শিশু শেখ রাসেলের স্মরণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক সদস্য ফরিদা পারভীন।

মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এগিয়ে নেয়া, তাদের শিক্ষা ও তাদেরকে স্বাভাবিক শিশুদের ন্যায় সম-অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান সুবর্ণা চাকমা।

সূবর্ণ চাকমা বলেন, "আজকের এই চমৎকার আয়োজনের মধ্যে দিয়ে বাচ্চারা বেশ উৎসাহিত হবে। ফরিদা পারভীন আমাদেরকে অতীতেও সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে এখনো করছে এজন্য তাকে জানাই ধন্যবাদ।" এছাড়াও তিনি তরুণ প্রজন্মকে তাদের সাথে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানটির প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেত্রী ফরিদা বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে হলে সমতার প্রয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এগিয়ে নেয়ার মাধ্যমে সমাজের যে ট্যাবু আছে তা ভেঙ্গে দিতে হবে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমাদের কাজ করতে হবে। সায়মা ওয়াজেদের নেতৃত্বে বাংলাদেশে অটিজম বিষয়ে অনেক কাজ হচ্ছে। আমরাও তার নেতৃত্বে, তাকে অনুসরন করে কাজ করে যাচ্ছি।"

তিনি আরো বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে মানুষের ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই শোকাবহ আগস্ট ও শিশু রাসেল স্মরণে এই আয়োজনে। এই আয়োজনে সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।'

অনুষ্ঠানের শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এরপর শিশুদের পরিবেশনায় গান ও আবৃত্তি হয়। এরপর পুরস্কার বিতরন। শিশুদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর