ববিতে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি প্রদর্শনী

ববি প্রতিনিধি | ৩০ আগষ্ট ২০২২, ২১:২৪

সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।সোমবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর প্রাঙ্গণে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

আলোকচিত্র প্রদর্শনীতে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।চিত্র প্রদর্শনী পরিদর্শন কালে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ইতিহাসে বিভিন্ন ঘটনা পরম্পরায় বঙ্গবন্ধু কীভাবে অবদান রেখেছে তার তথ্য-উপাত্ত এখানে চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি সকলকে নিয়ে দেখেছি, এখানে ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু কীভাবে ইতিহাসের বিভিন্ন প্লটে উপস্থাপিত হয়েছে সেগুলোর বর্ণনা রয়েছে। কম কথায় এই ছবিগুলো অনেক কথা বলে।তরুণ প্রজন্ম এ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুনভাবে জানবে৷ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এমন আয়োজনকে সাধুবাদ জানাই৷

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, টিএসসির পরিচালক জ্যোতিময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক সহ সাংবাদিক সমিতির সকল সদস্য, শিক্ষার্থীসহ অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর