পুলিশ সদস্যের বিরুদ্ধে চুয়েট ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ

তাসনিয়া মাসিয়াত, চুয়েট প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ১০:১৪

সংগৃহীত

২৪ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) এর দুই ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম শফিকুল ইসলাম।

বুধবার সন্ধ্যা ৬:৩০টায় চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, চুয়েটের প্রধান ফটকের সামনের এক রেস্তোরায় নাস্তা করার সময় পাশের টেবিল থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। এরপর সেখান থেকে বেরিয়ে আসার পরও ইভটিজিং করার চেষ্টা করেন।

অতঃপর উপস্থিত শিক্ষার্থীরা তার সাথে এ ব্যাপারে কথা বলতে গেলে তাদের ওপর চড়াও হয় উক্ত পুলিশ সদস্য।

এসময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তার আচরণে ক্ষীপ্ত হয়ে অভিযুক্তকে পুলিশের নিকট হস্তান্তর করেন।

অতঃপর ঘটনাস্থলে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম, সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সহকারী অধ্যাপক এ টি এম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন উপস্থিত হন এবং ঘটনাটি বিস্তারিত তদন্তের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, পুলিশ কর্মকর্তাগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন, উক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর