জুতা পায়েই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালো জবি ছাত্রলীগ কর্মীরা

জবি প্রতিনিধি | ১৬ আগষ্ট ২০২২, ০৫:৫২

সংগৃহীত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে ফুল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী বেদিতে উঠেছেন ছাত্রলীগ নেত্রীরা।

বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ তুলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিতে গেলে এ কাণ্ড ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠার এক যুগ হলেও বঙ্গবন্ধুর কোনো প্রতিকৃতি স্থাপন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ফুল দেওয়ার সময় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী প্রধান জুতা পায়ে অস্থায়ী বেদীতে উঠেন। এরই মধ্যে জুতা পায়ে বেদিতে ওঠা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রলীগ কর্মী মুন্নি আক্তার, নিপুন ইসলাম, তামান্না হক জেমী, আফিয়া আঞ্জুম সুপ্তি ও অনিন্দিতা পাল জুতা নিয়ে বেদিতে ওঠেন। পরবর্তী মুন্নি আক্তার, তামান্না হক জেমী, নিপুন ইসলাম ও অনিন্দিতা পাল জুতা খুললেও; আফিয়া আঞ্জুম সুপ্তি জুতা নিয়েই ছবি নিয়েছেন। পরে সেই ছবিতে পা ব্লার করে আপলোডও করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা জবি ছাত্রলীগের (স্থগিত) সভাপতি মো. ইব্রাহিম ফরাজীকে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর