শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে রাবি শিক্ষার্থী বহিষ্কার

রাবি প্রতিনিধি | ৩০ জুন ২০২২, ০৩:১০

ছবি: সময় ট্রিবিউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ভিত্তিতে একই বিভাগের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আশিকুল্লাহকে প্রশাসনিক পদ্ধতিতে স্থায়ী বহিষ্কারের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বেলা ২ টায় এই সিদ্ধান্ত লিখিত আকারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত আশিকুল্লাহ বিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ভুক্তভোগী অধ্যাপক আসমা সিদ্দিকা একই বিভাগের বয়োজ্যেষ্ঠ শিক্ষক।

শিক্ষকদের সাথে বারবার অসদাচরণ, মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করা ও কয়েকজনকে হত্যার হুমকি দেয়ার লিখিত অভিযোগ করে বিভাগের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের শিক্ষকদের দীর্ঘ সময় আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বেলা ১১ টায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই আশিকুল্লাহর বহিষ্কারের দাবী জানিয়ে বিভাগের সামনে অবস্থান করে আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এরপরে বিক্ষোভ মিছিল  নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। এরপরে এমন সিদ্ধান্তে পৌছায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভুক্তভোগী শিক্ষিকা আসমা সিদ্দিকা বলেন, আমি চতুর্থ বর্ষের ক্লাস শেষ করে বের হতে গেলেই সে আমার পথ অবরোধ করে। ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আমার কাছে সমাধান চাইলে আমি তাকে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে বলি। কিন্তু সে তা না শুনেই আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে।

অভিযুক্ত আশিকুল্লাহ নিয়মিত বিভিন্ন শিক্ষকের সাথে বেয়াদবী করেই চলছে বলে অভিযোগ করেন আইন বিভাগের এই বয়োজ্যেষ্ঠ শিক্ষক।

আইন বিভাগের শিক্ষার্থী মেধা বলেন, আশিকুল্লাহ মেয়েদেরকে উত্যক্ত করে, অনেক মেয়েই তার হয়রানির শিকার হয়েছে। তবে শিক্ষকদের পিতৃসূলুভ আচরণের কারনে সে অনেক সময় সুযোগ পেয়ে গেছে।

আন্দোলনরত  শিক্ষার্থী সাধন মুখার্জি বলেন, এর আগেও সে শিক্ষদের সাথে বেয়াদবী করেছে।  কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর স্যারের বাসায় যেয়ে অসৌজন্যমূলক আচরণ করেছে। আজকে তার বিরুদ্ধে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা দৃষ্টান্ত হয়েই থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর