রাবিতে সাংবাদিককে ছাত্রলীগ নেতার মারধর 

রাবি প্রতিনিধি | ৩০ মে ২০২২, ১০:১৮

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মো. শাহাবুদ্দিন নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিডি মর্নিং'র রাবি প্রতিনিধি। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি বখস হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কাজল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল ধুমপান করছিল। তখন শাহাবুদ্দিন তাকে নিষেধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে।

তবে এ ঘটনার ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হল প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেননি।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমি ব্যস্ত আছি, এখন যেতে পারব না। পরে বিষয়টি দেখছি। 

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা জেনেছি। আমি ওই শিক্ষার্থীকে দেখতে মেডিকেলে গিয়েছি। বিষয়টি মীমাংসার জন্য হল প্রাধ্যক্ষকে জানিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর