হিমেলের পরিবারকে রাবি প্রশাসনের আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি | ২৯ এপ্রিল ২০২২, ০৬:১৪

ছবিঃ সংগৃহীত

ট্রাক দুর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মাকে ৫ লাখ টাকার একটি চেক ও মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ঈদ সামগ্রী উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় হিমেলের নানার বাড়ি নাটোরের কাপুরিয়াপট্টিতে হিমেলের মা মনিরা আক্তারের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। এ সময় হিমেলের মা ছাড়াও নানা খন্দকার মনির উদ্দিন আহমেদ, মামা খন্দকার আবু বক্কর মুন্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, পরিবহন প্রশাসক মোকসিদুল হক ও সহকারি প্রক্টর আরিফুল ইসলাম প্রমুখ। এসময় তারা নিহত হিমেলের কবর জিয়ারত করেন।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা হিমেলকে ফিরে পাবো না। কিন্তু তার মা এবং পরিবারের অন্য সদস্যদের যথা সম্ভব সাহায্যের চেষ্টা করতে তো সমস্যা নাই। এটা আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা সামান্য কিছু ঈদসামগ্রী পাঠিয়েছিলাম, ৫ লাখ টাকার একটা চেকও দেয়া হয়েছে। আমি যেভাবে পারছি হিমেলের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আহত ছাত্র রায়হান প্রামাণিক রিমেলকেও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'হিমেলের মাকে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন করেছি। আশা করছি, সেখান থেকেও ভালো একটা ফান্ড গঠন করে হিমেলের মাকে দিতে পারব।'

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। এই ঘটনায় আহত হন রায়হান প্রামাণিক রিমেল নামের আরেক শিক্ষার্থী। আহত রিমেলের এক বছরের পড়াশুনার জন্য তাকে ১ লাখ টাকার চেক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রিমেলের হাতে চেকটি হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর