টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ববি শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

ববি প্রতিনিধি | ২৬ মার্চ ২০২২, ১০:০৩

শ্রদ্ধা নিবেদন

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধ কমপ্লেক্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর নেতৃবৃন্দ।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউম, সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব সুজন চন্দ্ৰ পালসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এ সময় উপাচার্য সকলকে সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বহিতে উপাচার্য ও শিক্ষক সমিতির সভাপতি স্বাক্ষর করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর