কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক মানের: কুবি উপাচার্য 

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৫:০৭

কুবি উপাচার্য 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন। 

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার (২৭ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে অর্থনীতি বিভাগ, ইংরেজি, বাংলা, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আইন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা , আইসিটি, রসায়ন ও অন্যান্য বিভাগ পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব অনুষ্ঠান । এতে বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন।

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন অনুষ্ঠানে যোগদান করে নবীনদের কুবিতে স্বাগত জানিয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন উন্নতমানের গবেষণা হয়। আমি আশা করি শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে।

নবাগতদের রজনীগন্ধা, গোলাপ ফুল আর সিলেবাস উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভিন্ন বিভাগ। এ সময় শিক্ষকেরা নবীনদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আনন্দিত। শিক্ষক এবং সিনিয়র ভাইরা অনেক আন্তরিক। আশা করি বিশ্ববিদ্যালয়ের সামনের দিনগুলো সুন্দর হবে।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী মো. আশরাফুল বলেন, করোনার কারনে আমরা কিছুটা দেরি করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেছি। সামনের দিনে নতুন কিছু শিখতে পারবো বলে আশা রাখি। 

এর আগে সারা রাত জেগে বিভিন্ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ সাজিয়েছে। এ ব্যাপারে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো.সাইদুল ইসলাম বলেন, প্রত্যেকের কাছেই বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্নের মতো। নবীনরা অনেকে প্ৰথমবারের মতো পরিবার ছেড়ে এত দূরে এসেছে। তারা যেন মনে না করে তারা পরিবার থেকে দূরে এসে রয়েছে, সে জন্যই এই আয়োজন। 

এছাড়া নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সকাল সাড়ে নয়টায় স্বাগত মিছিলের আয়োজন করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর