ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি থেকে

সময় ট্রিবিউন | ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তিন সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ আছে। আবাসিক হল খোলা রেখে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে৷ আগামী সপ্তাহেও বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম এই পদ্ধতিতেই চলবে৷

বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের সশরীরে ক্লাস পুনরায় শুরু করার কথা বলা হলেও অন্য বর্ষগুলোর সশরীরে ক্লাস কবে শুরু হবে, সেই বিষয়ে কিছু বলা হয়নি৷ বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীরে ক্লাসে যাচ্ছে না৷ ক্লাস চলবে অনলাইনে৷ তবে হলগুলো ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলা থাকবে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর