ঢাবিতে সশরীরে পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

সময় ট্রিবিউন | ৬ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৯

ফাইল ছবি

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে। তবে সশরীরে ক্লাস বন্ধ হলেও সশরীরে পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো। এছাড়া হল এবং অফিস খোলা থাকবে।

শনিবার (৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্তও জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল থাকবে। সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখতে ক্লাস কার্যক্রম অনলাইনে, পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে পারবে বিভাগগুলো। আবাসিক হল যেভাবে চলছে, স্বাস্থ্যবিধি মেনে সেভাবে চলবে।

ড. মো. আখতারুজ্জামান বলেন, ল্যাব, প্র্যাকটিক্যাল ক্লাস এবং যেটা অনলাইনের চেয়ে প্রত্যক্ষ জ্ঞানে শিক্ষার্থীদের সহায়তা হয়। সেসব ছোট ছোট ক্লাসও আমরা সশরীরে রাখছি। এছাড়া আমাদের অফিস কার্যক্রমও ৩টা পর্যন্ত চলছে। সেটাও আমরা বাড়িয়ে দেব।

এর আগে গত ২১ জানুয়ারি জাতীয় সিদ্ধান্তের আলোকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের চলমান পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে সেসময় বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়া জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর