শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষকের নীরব অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি | ২৪ জানুয়ারী ২০২২, ০১:২১

ছবিঃ সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে নীরব অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ওই শিক্ষকের নাম ফরিদ উদ্দিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক।

আজ রবিবার (২৩ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে বেলা ১১টা থেকে দুপুর ০১টা পর্যন্ত দাড়িয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে এবং উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবিতে এই প্রতিবাদ। একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমি ভীষণ লজ্জিত ও ব্যথিত। একজন শিক্ষকের কারণে আজ আমাদের সন্তানদের জীবন সংকটাপন্ন। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে দাবি জীবনকে হার মানায় সে দাবি কখনোই অযৌক্তিক হতে পারেনা। শিক্ষার্থীদের জীবনের চেয়ে শিক্ষাঙ্গনে কোনো পদই বড়ো হতে পারেনা। তাই বিবেকের তাড়নায় দাঁড়ালাম।

তিনি আরও বলেন, এই নীরবতার ভাষা লক্ষ শিক্ষকের, লক্ষ অভিভাবকের ক্ষোভের ভাষা, বিবেকের ভাষা। একজন অভিভাবক যখন পুলিশ ডেকে এনে সন্তানদের শায়েস্তা করেন তখন তিনি আর অভিভাবক থাকেন না। হয়ে যান একজন শাসক, নির্মম শাসক। আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো শাসক চাইনা, চাই অভিভাবক।

শাবিপ্রবির উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, ফরিদ স্যার অবিলম্বে পদত্যাগ করুন। শিক্ষক সমাজকে জাতির কাছে কলঙ্কিত করবেন না, ছোট করবেন না। আপনার শিক্ষকতা জীবনের অর্জনকে হেয় হতে দিবেন না। শিক্ষকদের অধিকার আদায়ে আপনার প্রশংসিত ভূমিকাকে খাটো করবেন না। আবারো বলছি পদত্যাগ করুন। সন্তানদের বাঁচান। সন্তানদের কাছে হার মানা লজ্জার নয় বরং আনন্দের। আমাদের সন্তানেরা আজ প্রতিবাদ করতে শিখে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর