রাবিতে ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা দায়ী, অভিযোগ শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি | ২০ জানুয়ারী ২০২২, ০৬:১৩

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় মানববন্ধন কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। আজ বুধবার সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই কর্মসূচিত পালিত হয়।

মানববন্ধনে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু প্রক্টরিয়াল বডি ছিনতাইয়ের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে ক্যাম্পাস দিন-দিন দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, পুলিশ মোতায়েন রয়েছে। তারপরেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এটা মেনে নেওয়া যায় না।

কর্মসূচিতে শিক্ষার্থীরা আর‌ও বলেন, প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এত পুলিশ, গোয়েন্দা ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্ত্বেও উপাচার্যের বাস ভবনের সামনে ছিনতাই হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পর পর কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে গেছে। গত ৩১ ডিসেম্বর (২০২১), ০৩ জানুয়ারি, ০৫ জানুয়ারি এবং সর্বশেষ গত ১৭ জানুয়ারি সোমবার ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় কাউকে গ্ৰেপ্তার করতে না পারায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন
শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর