বিশ্ববিদ্যালয় বন্ধ করার চেয়ে স্বাস্থ্যবিধি মানা উত্তম: ঢাবি ভিসি

সময় ট্রিবিউন | ১০ জানুয়ারী ২০২২, ০৯:৩২

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-ফাইল ছবি

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ করা ও সামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার চেয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা সর্বোত্তম পন্থা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের 'অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার' বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ঢাবি ভিসি বলেন, ওমিক্রনের সংক্রমণ বাড়ায় বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করার থেকে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এগুলো হলো উত্তম পন্থা এবং এই কাজগুলো করলে নিঃসন্দেহে সব কাজই করা সম্ভব।

আখতারুজ্জামান বলেন, এসব ভাইরাসের নিত্যনতুন ভ্যারিয়েন্ট আসবে। এসব মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। আমাদের টিকাদান কর্মসূচি অব্যাহত আছে এবং এটা চলতে থাকবে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা এসব মেনে চলতে পারলে সব স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবো। আর এটিই হলো বাস্তবতা। বাস্তবতাকে মেনে চলে মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে গেলে কোনো কাজই সাধ্যের বাইরে নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর