কটেজ থেকে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ৪ জানুয়ারী ২০২২, ০২:১২

মরদেহ-প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের পাশের একটি কটেজ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের পাশে এস আলম কটেজের ২১২ নম্বর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থীর নাম অনিক চাকমা। তিনি মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ আবু তৈয়ব বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে রাতে আত্মহত্যা করেছে সে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, “সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যা কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে।”



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর