সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে মানববন্ধন

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ০৭:২১

ছবি: সময় ট্রিবিউন

রাবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এক মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন তারা।

কর্মসূচিতে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ আলম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এত অল্প বয়সে মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি তার পরিবার ও আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমাদের ছেলে কেবল লেখাপড়া শেষ করে বের হবে, দেশের উন্নয়নে কনট্রিবিউশন করবে, এটুকু আমাদের প্রত্যাশা। আমাদের বয়স শেষে আমরা চলে যাব, আমাদের জায়গায় তারা কাজ করবে। কিন্তু এমন অকাল মৃত্যুতে সেসব থেকে বঞ্চিত হচ্ছি আমরা।

কর্মসূচিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, যে শিক্ষার্থীর জন্য আমরা আজ রাস্তায় দাড়িয়েছি তার কথা-বার্তা, আচার-আচরণ, ভাব-ভঙ্গি ছিল অমায়িক। প্রত্যেক শিক্ষকের সে খুব স্নেহভাজন ছিল। কিন্তু সড়ক দূর্ঘটনার পর তাকে আর কখনো আমরা দেখতে পাবো না। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, বর্তমানে সড়ক দূর্ঘটনা অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে। তবে এই দূর্ঘটনা কেনো ঘটছে? এক ড্রাইভার রাতে গাড়ি চালিয়ে আসলে আবার সে সকাল বেলা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তার কোন বিশ্রাম নেই। ড্রাইভার মাদক গ্রহণ করছে। গাড়ির ফিটনেস নেই। এক গাড়ি আসলে কোন প্রকার মেরামত ছাড়া আবার তাকে ঢাকার দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে। এ ধরণের বহু ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। আমরা এ সকল কিছুর অবসান চাই। আমরা চাই না এ দেশের কোন মানুষের জীবন এভাবে ফেরার পথে চলে যাক।

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বেলাল হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অধ্যাপক হুময়ুন কবির, তারেক নূর প্রমুখ।

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের গোজা ব্রীজ এলাকার সড়ক দূর্ঘটনায় সোহাগ মিয়া নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়৷ তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের (২০১৫-১৬ সেশনের) শিক্ষার্থী ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর