শিগগিরই ধান ও চালের দাম কমে আসবে: কৃষিমন্ত্রী

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২৩:০৮

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ফাইল ছবি

শিগগিরই ধান ও চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

তিনি বলেছেন, বর্তমানে চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। নানা কারণে এ দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনো মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে। এ বাবদ প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে।

মন্ত্রী বলেন, ধান ও চালের দাম বাড়ায় শুরু থেকেই টার্গেট ছিল বেশি উৎপাদনের। ৪৮ লাখ হেক্টর জমিতে ২ কোটি টন বোরো উৎপাদনের লক্ষ্য ছিল। সে অনুযায়ী ফলন পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা