ঠাকুরগাঁওয়ে কমে যাচ্ছে গমের আবাদ, ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ১৩ এপ্রিল ২০২৩, ২২:০১

ছবি- সংগৃহীত

দেশের ৬৪টি জেলার মধ্যে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এক সময় ব্যাপকহারে গম চাষ হলেও বর্তমানে অন্যান্য ফসলের তুলনায় গমের ফলন ও লাভ কম হওয়ায় গম চাষে কৃষকরা দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। এতে জেলায় গমের আবাদ কমে যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ের মাটি ভালো হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় গমের আবাদ ভালো হলেও গমের তুলনায় ভুট্টার ফলন এবং দাম বেশি পাওয়ায় বেশি করে ভুট্টা চাষে ঝুকছেন কৃষকরা।

চলতি বছরে দেখা যায়, জেলার যে জমিগুলোতে অন্যান্যবার গম চাষ হয়েছিল সেই জমি গুলোর অধিকাংশ জমিতে এবার চাষ করা হয়েছে ভুট্টা।

জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালে জেলায় গম চাষ হয়েছিল ৫০ হাজার ৬৫০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ২ লাখ ৭ হাজার ৬৮৫ মেট্রিক টন ও ২০২২ সালে চাষ হয়েছিল ৪৫ হাজার ১৯২ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৭১ মেট্রিক টন তার কমে এবছর ২০২৩ সালে চাষ হয়েছে ৩৬ হাজার ৬৫৭ হেক্টর জমিতে ও উৎপাদন হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৭৯ মেট্রিক টন গম।

কৃষকরা বলছেন, গতবছর গমের দাম কম থাকায় এবছর গমের তুলনায় বেশি করে চাষ করেছেন ভুট্টা। ৩৩ শতকের এ বিঘা জমিতে গম চাষ করে পাচ্ছেন ২০ হাজার টাকা আর ভুট্টায় পাওয়া যায় প্রায় ৬০ হাজার টাকা। আর ৫০ শতকের জমিতে ভুট্টা পান প্রায় লাখ টাকা। গমে পায় সর্বোচ্চ ২৫ হাজার টাকা। তাই আগামিতে গমের তুলনায় আরও বেশি করে ভুট্টা চাষ করবেন বলে জানান তারা।

সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে কৃষক জাকির হোসেন রাজু বলেন, ‘যদিও আগে গম চাষ করতাম কিন্তু বিগত কয়েক বছর ধরে গমে বেশি ভাল না হওয়ায় এখন আলু আর ভুট্টা চাষ করছি।'

রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, ‘গতবছর গমের দাম কম পাওয়া এবার ৩৩ শতকের জমিতে গম চাষ করেছি মাত্র দের বিঘা জমিতে ও গতবার ভুট্টায় ভালো টাকা পাওয়া এবার চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি।'

একই উপজেলার ভানোর কাচকালি গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, ‘৩৩ শতকের এক বিঘা জমিতে গম উৎপাদন করতে খরচ হয় প্রায় ১০-১২ হাজার টাকা আর বিক্রয় হয় ২০ হাজার টাকা। আর ভুট্টায় খরচ হয় ৩০ হাজার টাকা, বিক্রয় হয় প্রায় ৫০ হাজার টাকা। তাই আমাদের এই দিকের কৃষকরা গমের চাষাবাদ কমিয়ে ভুট্টা চাষ করেছেন বেশি।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ঠাকুরগাঁওয়ে গমের আবাদের এরিয়া সর্বোচ্চ হলেও চলতি মৌসুমে গমের আবাদ কমে গেছে। গমের বাজার দর ভালো হলেও এক হেক্টর জমিতে চার টন গম পাওয়া গেলেও একই পরিমাণ জমিতে ভুট্টার ফলন হচ্ছে ১২ টন। গমের থেকে ভুট্টার ফলন প্রায় তিন গুণ বেশি হচ্ছে। তাই কৃষকরা গমের তুলনায় ভুট্টায় বেশি লাভবান হওয়ায় ভুট্টা চাষের দিকে ঝুকে পড়েছেন। তবে আগামিতে গমের ভালো জাত ও ফলন বৃদ্ধি করতে পারলে জেলায় গমে আবাদ বাড়বে বলে আশা করেন তিনি।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব