ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হোক: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩ মে ২০২১, ০২:১৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

‘ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হোক’ বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো নির্বাচন সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারাই ভারতে সরকার গঠন করুক, বাংলাদেশের সাথে ভারতের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পাশের পশ্চিমবঙ্গের সাথে যে নৈকট্য, তা যেনো আরো গভীরে প্রোথিত হয় এবং আমাদের দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক, সেটিই আমাদের প্রত্যাশা এবং আমরা চাই, ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।

তিনি বলেন, যারাই ভারতে সরকার গঠন করুন, বাংলাদেশের সাথে ভারতের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পাশের পশ্চিমবঙ্গের সাথে যে নৈকট্য, তা যেনো আরো গভীরে প্রোথিত হয় এবং আমাদের দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক, সেটিই আমাদের প্রত্যাশা। এবং আমরা চাই, ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।

এ সময় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এখন জনগণের সামনে মামুনুল হকের আসল চেহারা দিবালোকের মতো স্পষ্ট প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, সোনারগাঁয়ের রিসোর্টে জনতার হাতে আটকের পর মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন এবং এরপরেই নিজের স্ত্রীকে ফোনে জানান, সে আসলে শহিদুল সাহেবের স্ত্রী, সেই ঝর্ণা বিয়ে না করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ মেলামেশার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

এখন জনগণের সামনে মামুনুল হকের আসল চেহারা প্রকাশ পেলো উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যে হেফাজত নেতারা বিয়ে ছাড়াই এই সম্পর্ককে বৈধ বলে ফতোয়া দেন, তারাও আইনের দৃষ্টিতে দুষ্কর্মের সহযোগী হিসেবে চিহ্নিত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর