সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলন: নুর

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০৩:২০

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকলের জন্য টিকা, নিম্নআয়ের মানুষের জন্য রেশনিং এবং জনজীবন সচল রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়-ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকলের জন্য টিকা, নিম্নআয়ের মানুষের জন্য রেশনিং এবং জনজীবন সচল রাখার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা নুর। 

সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীসহ প্রমুখ।

ভিপি নুর বলেন, বিশ্বের কোনো দেশেই এতো দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নেই। বাংলাদেশ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই অটোপাস দেওয়া হচ্ছে। এই অটোপাস মূলত তাদের ধ্বংস ডেকে আনছে। দ্রুত সব শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

ছাত্র-যুব-শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীদের মুক্তি চেয়ে এই প্রধান সমন্বয়ক বলেন, আমাদের এখানে আজ অনেক মুক্তিযোদ্ধাই আছেন তাদের কয়জনকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত দেওয়া হয়েছে? অথচ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেটির প্রতিবাদ করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী সহযোদ্ধা আজ জেলে। তাদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আমি আটক সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি চাই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব