শনিবার কালো পতাকা মিছিল করবে বিএনপি

সময় ট্রিবিউন | ২৬ জানুয়ারী ২০২৪, ১৮:৫০

ফাইল ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার, সংসদ বাতিলের এক দফা দাবিতে শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও এ মিছিল করবে।

শুক্রবার বিকালে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

দলীয় সূত্র জানায়, বিএনপি বেলা ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কর্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করবে। উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও দলটির অঙ্গ, সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১১টা বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে মিছিল শুরু করবে এলডিপি। দুপুর সাড়ে ১২টায় একই জায়গা থেকে মিছিল শুরু করবে ১২ দলীয় জোট। বেলা ১টায় জাতীয় প্রেসক্লাব সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

এছাড়া বেলা সাড়ে ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে শুরু হবে গণ ফোরাম ও পিপলস পার্টির মিছিল। বেলা সাড়ে ৩টায় বিজয় নগর দলীয় কার্য়ালয় সংবাদ সম্মলেন করবে এবি পার্টি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব