আগামী ১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

আগামী ১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়

আগামী ১০ থেকে ১৫ বছর পরে দেশে বিএনপি-জামায়াত নামে কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, বিদেশিদের উসকানিতে জালাও পোড়াও করছে তারা। তবে, নির্বাচনের পর সব জ্বালাও পোড়াও বন্ধ হয়ে যাবে।

শনিবার (১৮ নভেম্বর) সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের আগে আগেই বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস শুরু করে। এর সমাধানও তরুণদের হাতে, দেশের জনগণের হাতে। ভোটে আগুন সন্ত্রাসীদের বর্জনই এর সমাধান।

তিনি বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে উসকানি দিচ্ছে। বিশেষ করে বিদেশিরা। নির্বাচন শেষ হয়ে গেলে তাদের উসকানি বন্ধ হয়ে যাবে।

এর আগে সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয় এবারের আয়োজনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব