গুলি খেলেও রাজপথ ছাড়া হবে না: আব্বাস

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৭

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার ভয় পেয়েছে, দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ভারত বুঝে গেছে আওয়ামী লীগের জনসমর্থন শেষ হয়ে গেছে। ভয় পেয়ে হামলা শুরু করেছে ক্ষমতাসীনরা।

জ্বালানী তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ডাকা জনসভা এ কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির শাহবাগ-রমনা থানা শাখা এ জনসভার ডাক দেয়।

মির্জা আব্বাস বলেন, ঢাকার প্রতিটি গলিতে মিছিল-মিটিং হবে, ঠেকাতে পারবে না। কেউ গুলি করতে চাইলে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিএনপি আত্মাহুতি দিতে প্রস্তুত।

তিনি বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ায় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে খুশি হতে পারে না বিএনপি। আজ জনসমর্থন নেই বলেই ইভিএমে ভোট নেওয়ার চক্রান্ত চলছে।

এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, নির্বাচনকালীন সরকার ও নতুন কমিশন ছাড়া নির্বাচন হবে না। বিএনপির আন্দোলন শুরু হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত থামবে না।

তিনি বলেন, এখন মিছিলে গুলি চালাচ্ছেন, বিএনপির আন্দোলনের ভিন্নতা আনা হবে, কৌশল পরিবর্তন করা হবে। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। রাজপথ আওয়ামী লীগের হাতে ছেড়ে দেওয়া হবে না। গুলি খেলেও রাজপথ ছাড়া হবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব