ছাত্রলীগ হলো আওয়ামী লীগের প্রাণশক্তি: ব্যারিস্টার জাকির আহাম্মদ

সিয়াম মাহমুদ, সরকারি তিতুমীর কলেজ | ৬ জুলাই ২০২২, ০৯:৩৮

সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি, বলে অভিব্যাক্তি প্রকাশ করেছেন বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যাক্তিত্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ। 

আজ সন্ধ্যা ৬ টায় তাঁর নিজস্ব অফিসে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এই কথা বলেন তিনি। এসময় তিনি লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

এ সময় ব্যারিস্টার জাকির আহাম্মদ নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, সহ সভাপতি অমিতাভ রাজিব, দিদারুল ইসলাম সজিব, রায়হান মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হাওলাদার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাফিস আহমেদ খান শীতল, আমিন আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক তাহসিনা আক্তার অতিথি, মোহিনি আক্তার, মেসবাহ উদ্দিন, রেজাউল করিম, মুসা বিন মন্নর সহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব