পাকিস্তান যাচ্ছেন না প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সময় ট্রিবিউন | ১৯ ডিসেম্বর ২০২১, ১১:১১

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সফরে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। শনিবার প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমনিজেই তার সফর বাতিলের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় ১৫ ডিসেম্বর থেকে আমি আইসোলেশনে আছি। ৭২ ঘণ্টার আইসোলেশন শেষ না হওয়ায় পাকিস্তান যেতে পারছি না।

পাকিস্তানের আয়োজনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দেশটিতে যাওয়ার কথা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের। শনিবার ইসলামাবাদে সিনিয়র অফিশিয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল সচিবের। আর রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সেই লক্ষ্যে শুক্রবার দুপুরে পররাষ্ট্র সচিব পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রায় এক দশক পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পাকিস্তান সফর ছিল এটি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফর করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপেদেষ্টা গওহর রিজভী এবং ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা