১৫ ডিসেম্বরের মধ্যেই চলবে মেট্রোরেল

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২১, ০৩:২৬

মেট্রোরেল-ফাইল ছবি

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় দীর্ঘ ২০ কিলোমিটার রেলপথ নির্মাণের মধ্য দিয়ে বাস্তবায়ন হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল পথ। এরই মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশ আগামী বছরের ডিসেম্বরে চালুর জন্য প্রস্তুতি চলছে। এখন চলছে উড়াল রেলপথে ট্রেনের পরীক্ষামূলক চলাচল। তারই অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা আগেই পরিকল্পনা করেছিলাম, চলতি ডিসেম্বর মাসের প্রথম পক্ষের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট পরিচালনা করবে। আমরা এখনো তারিখ চূড়ান্ত করিনি, দুই-একদিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে। তখন আমরা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়ে দেবো।

তিনি আরও বলেন, তবে এটা ঠিক আমরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল পরিচালনা করব। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা পরিকল্পনা অনুযায়ী গত ২৯ নভেম্বর দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ এর কাছে ৬ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা