শেখ হাসিনা সাদা দুধের মতো পরিষ্কার রাজনীতি করেন

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ২০:২৯

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমরা তো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সেই রেকর্ড নেই। শেখ হাসিনা সাদা দুধের মতো পরিষ্কারের রাজনীতি করেন। আর অন্যরা অন্ধকারের রাজনীতি করেন, কালো রাজনীতি করেন আর এতিমের টাকা চুরি করেন। সত্য একসময় প্রকাশিত হয়, মিথ্যা বাতিল হয়।

সোমবার তার নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরের মুজিব শতবর্ষ মঞ্চে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের যে অফিস তার বাইরে একশ গজ যাওয়ার মতো ক্ষমতা আপনাদের নেই। নির্বাচন যথাসময়ে হবে। লাফালাফি না করে আপনারা বরং মানুষের কাছে যা আকাম-কুকাম করছেন, মাফ চেয়ে মানুষের মন ভিজাতে চেষ্টা করেন। কর্ম দিয়ে মানুষের কাছে হিসাব দিয়ে আমরাও যাব।

এ সময় তিনি বলেন, আমরা নেত্রীকে অনুসরণ করি। শেখ হাসিনা সম্পর্কে একটা কথাই বলি যে, যতক্ষণ তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

এদিন তিনি তার নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে এক হাজার টাকা করে বিতরণ করেন। এছাড়াও টিআর ও কাবিটার বরাদ্দ থেকে ৬৩২টি মসজিদ, ৬৯টি কবরস্থান, ৮০টি মন্দির, ১৬টি গির্জা ও ২০টি শ্মশানে ১০-১৫ হাজার করে আর্থিক অনুদান দেন। পরে বিকালে একইভাবে নির্বাচনি এলাকা নকলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও দলীয় নেতা এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা