তুরাগ থেকে ডিপোতে নেওয়া হচ্ছে মেট্রোরেলের কোচগুলো

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ১৯:৪৮

ছবিঃ ইন্টারনেট

নির্ধারিত সময়ের দুই দিন আগে গতকাল ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট।প্রথম চালানে আসা মেট্রোরেলের কোচগুলো দিয়াবাড়ির ডিপোতে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ক্রেন দিয়ে প্রথম কোচটি লরিতে তোলার কাজ শুরু হয়।

এর আগে নির্ধারিত সময়ের দুই দিন আগেই গতকাল বুধবার বিকালে সোয়া ৪টার কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি জানান, প্রথম চালানে মেট্রোরেলের ছয়টি বগি আছে। ২৩ এপ্রিল বগিগুলো আসার কথা ছিল। গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে এমভি এসপিএম ব্যাংক নামে একটি জাহাজযোগে এসব বগি পরিবহন করা শুরু হয়।

গত ২৪ মার্চ পায়রা বন্দরে বগিগুলো পৌঁছে। ৬টি বগি নিয়ে পায়রা বন্দর থেকে জাহাজটি গত ৩০ মার্চ মোংলা বন্দরে পৌঁছে। ৩১ মার্চ এগুলো জাহাজ থেকে খালাস করা হয়। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে নদীপথে বগিগুলোর পরিবহন শুরু হয়। গত সোমবার চাঁদপুর এসে পৌঁছায় বগিগুলো। সেখান থেকে নৌপথে গতকাল ঢাকায় এলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা