প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য: যুবক গ্রেফতার

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ১৯:০২

ছবিঃ ইন্টারনেট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমানুল্লাহ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জয়পুরহাটের কালাই থানা পুলিশ। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বুধবার রাত সাড়ে ১০ টায় আমানুল্লাহকে কালাই উপজেলার মাত্রাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সে একই এলাকার বিয়ালা মধ্যপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তার বিরুদ্ধে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে।

আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সাজু তার ফেকবুকে `শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে একটি পোষ্ট করেন। সেই পোষ্ট বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেন। গ্রেফতার হওয়া যুবক আমানুল্লাহ তার ’ অসধহ কযধহ’ নামের ফেকবুক আইডি থেকে ওই পোষ্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন।

এ মন্তব্য এলাকায় ভাইরাল হয়ে যায়। ওই ঘটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে হেয়প্রতিপন্ন ও মানহানিকর তথ্য প্রকাশ করে সুনাম ক্ষুন্ন করায় এলাকায় লোকজনের মাঝে গভীর ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অভিযোগ এনে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম বাদী হয়ে আমানুল্লাকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে কালাই থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলায় আমানুল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। আজ বৃহষ্পতিবার আমানুল্লাকে জেল হাজতে পাঠানোসহ তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২