মেট্রোরেলের কোচ এখন ঢাকায়

নিউজ ডেস্ক | ২২ এপ্রিল ২০২১, ০৪:৩৫

ছবিঃ সংগৃহীত

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট। নির্ধারিত সময়ের দুইদিন আগে আজ বুধবার দুপুরে ৩টার দিকে মোট ছয় কোচের মধ্যে প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মেট্রোরেলের বগি ঢাকায় চলে এসেছে।

আজ দুপুর ১২টার দিকে সরকারের সংশ্লিষ্ট ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, ‘কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে। আজ ২১ এপ্রিল অপরাহ্নে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দুটি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরাস্থ ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

১৭ এপ্রিল ডিএমটিসিএল বলেছিল, ‘মোংলা সমুদ্র বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পন্ন করে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দু’টি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরা ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটির উদ্দেশ্যে ১৬ এপ্রিল যাত্রা শুরু করেছে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ দুইটি নদীপথে আগামী ২৩ এপ্রিল ২০২১ তারিখ উত্তরা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাঁদপুর অতিক্রম করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা