চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৬

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবককে মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহান (১৭)।

সোমবার বেলা ৩টার দিকে দর্শনা-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান দর্শনা আকোন্দবাড়িয়া নতুন পাড়ার সাহিদুল ইসলামের ছেলে। সে দর্শনার একটি ওয়ার্কসপের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী হিমেল নামের এক যুবক বলে, সোমবার দুপুরে আমি ওই পাম্পে তেল নিচ্ছিলাম। মোটরসাইকেলটি আমার সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে আছড়ে পড়ে। আমি ওয়ার্কসপ মালিককে খবর দিই।

ওয়ার্কসপের মালিক আব্দুল মালেক বলেন, দুপুরের খাওয়ার খেতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল সোহান। এসময় দর্শনা-জীবননগর সড়কের তেল পাম্পের নিকট পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে উল্টে পড়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সোহানের বাবা-মাসহ পরিবারের লোকজন হাসপাতালে ছুটি আসে। এসময় তাদের কান্নায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। নিহত সোহান দুই ভাইয়ের মধ্যে বড়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২