অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে দুই বাংলাদেশীর মৃত্যু

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩

ফাইল ছবি

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে গ্রিস সীমান্তে অসুস্থ হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরজন সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে স্কটল্যান্ডে।

নিহতরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের মরহুম সাদই মিয়ার ছেলে সেলিম উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত ইকবাল আহমদ চৌধুরীর ছেলে ইমরান আহমদ চৌধুরী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কয়েকদিন আগে তিনি সেখানে বৈধভাবে বসবাসের সুযোগ পান। তিনি বর্তমানে স্কটল্যান্ডের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচ ঘণ্টা চিকিৎসার পর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। সেলিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ইমরান হোসেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এদিকে, স্বপ্নের ইউরোপে যাওয়ার জন্য দুই বছর আগে ঘর ছেড়েছিলেন গোলাপগঞ্জের ইমরান আহমদ চৌধুরী। অবৈধভাবে দুবাই ও ইরান হয়ে তিনি তুর্কি পৌঁছান।

ইমরানের ছোট ভাই সলমান আহমদ চৌধুরী জানান, তুর্কি যাওয়ার পর কয়েকমাস থেকে ইমরান নিখোঁজ ছিলেন। তার সন্ধান না পেয়ে তুর্কি থেকে গ্রিসে আদমপাচারের সাথে জড়িত এজেন্সির সাথে যোগাযোগ করেন। এজেন্সির লোকজন গ্রিসের কুমুদিনী ক্যাম্পে ইমরান আছে বলে জানানো হয়।

পরে তিনি জানতে পারেন তুর্কি থেকে গ্রিস সীমান্তে প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন ইমরান। সেখানেই তিনি মারা যান। বর্তমানে তার লাশ গ্রিসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা