পরীক্ষিত ও ত্যাগীরা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাবে : কামরুল ইসলাম

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১২

ছবিঃ সংগৃহীত

আগামী ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি শক্তিশালী কমিটি দেওয়া হবে।কমিটিতে পরীক্ষিত ও ত্যাগীরা স্থান পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরাণীগঞ্জের হযরতপুর কলেজ প্রাঙ্গণে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপির নেতা নেই তারা আন্দোলনের নামে নৈরাজ্য করে শিক্ষার্থীদের পড়ালেখায় বাধা সৃষ্টি করলে পরিণতি ভয়াবহ হবে। 

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অশুভ শক্তির ষড়যন্ত্র এখনও চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, গ্রামকে শহরে পরিণত করার কাজ করছে বর্তমান সরকার। সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে সরকার।

এসময় হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী শফিউল আজম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা