দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে সাকিব

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

আইপিএলে অংশ নিতে রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১.৪০টায় ঢাকা ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। একইদিন সন্ধ্যা পৌনে ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। 

সেই ছবিতে দেখা যায় চেয়ারে বসা আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সম্প্রতি বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসক তাকে খেলাধুলা ছেড়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন।এর কয়েকদিন পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা