প্রাথমিকে একদিনে দুই শ্রেণির ক্লাস

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩

ছবি : ইন্টারনেট

করোনা সংক্রমণ রোধে দপ্রায় দেড় বছর বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতি বিবেচনায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে শুরু হচ্ছে পাঠদান। প্রাথমিকভাবে স্কুল ও কলেজ চালু হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন দুই শ্রেণির ক্লাস নেওয়ার রুটিন তৈরি করেছে শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) অধিদপ্তর সূত্রে এসব জানা গেছে। চূড়ান্ত হয়ে গেলে আগামী সপ্তাহে এ রুটিন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রুটিনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন দুটি শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ক্লাস করানো হবে। ক্লাস চলবে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত। সকাল শিফটের শুরুতে ও দুপুর শিফটের শুরুতে দশ মিনিট করে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে।

প্রথম সপ্তাহে উল্লিখিত রুটিন অনুযায়ী চতুর্থ শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান পরিচালনা করতে হবে। পরবর্তী সপ্তাহে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পরিবর্তে যথাক্রমে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদান পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হলে উপরোল্লিখিত রুটিন অনুসরণ করে একাধিক শিফটে শ্রেণি পাঠদান পরিচালনা করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা