সুস্থ হয়ে বাসায় ফিরলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

হাসান আজিজুল হক-ফাইল ছবি

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে সুস্থ হয়ে রাজশাহীতে ফিরলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

নিউমোনিয়া ও হার্টের সমস্যা সেরে উঠায় চিকিৎসকের পরামর্শেই ঢাকা থেকে রাজশাহীর বাসায় নেওয়া হয়েছে বলে জানান তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান।

তিনি বলেন, “বিপদটা এখন কেটে গেছে। নিউমোনিয়া ও হার্টের সমস্যা সেরে উঠেছেন। বাবাকে সকাল ১১টায় ঢাকায় থেকে রওয়ানা দিয়েছি আমরা।”

সার্বিক শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, “বার্ধক্যজনিত নানা সমস্যা তো রয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে এখন। লবণের ঘাটতি পূরণ ও ফিজিওথেরাপি নিতে হবে।”

৮২ বছর বয়সী এ কথাসাহিত্যিক মাস খানেক আগে বাথরুমে পড়ে কোমরে ব্যথা পান। এরপর থেকে তিনি বিছানাগত।

১৬ অগাস্ট বেশ অসুস্থ হয়ে পড়েন। এরপর উন্নত চিকিৎসার জন্য ২১ অগাস্ট রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়।

ইমতিয়াজ হাসান বলেন, “বাবার ক্রনিক সমস্যা তো থাকবেই। আজ ডিসচার্জ দিয়েছে চিকিৎসক, তাই আমরারা নিয়ে আসছি।”

আইসিইউ সুবিধাসহ একটি অ্যাম্বুলেন্সে করে হাসান আজিজুল হককে রাজশাহীতে নেওয়া হয়।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। তবে জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসরে যান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব