জাতীয় গ্রিডে যোগ হলো ৫০ লাখ ঘনফুট গ্যাস

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮

ছবি : ইন্টারনেট

সিলেটের হরিপুরের কূপ থেকে নতুন করে ৫০ লাখ ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এই গ্যাস জিটিসিএলের পাইপলাইনে সরবরাহ শুরু হয়েছে।

শুক্রবার কেরানীগঞ্জে তিতাস গ্যাসের ২০ ইঞ্চি পাইপলাইনের নির্মাণকাজ উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, গতবছরের ১০ ফেব্রুয়ারি আমরা এর খনন কাজ সম্পন্ন করেছিলাম। এই খনন কাজ করার পরবর্তী সময় আমরা বাকি কাজ সম্পন্ন করে আজ থেকে ৫০ লাখ ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে পেতে যাচ্ছি, এটি নিঃসন্দেহে একটি সুখবর।

জ্বালানি বিভাগ জানিয়েছে, হরিপুর গ্যাসক্ষেত্রের পুরোনো কূপে ওয়ার্ক ওভারের মাধ্যমে এক হাজার ৮৯৮ মিটার গভীরে এই গ্যাস স্তরের সন্ধান মিলেছে। এই কূপে আরও তিনটি স্তর থেকে গ্যাস তোলা যাবে। কূপের ওয়ার্কওভার কাজ হয় গত বছরের ১ অক্টেবর থেকে ১ জানুয়ারি পর্যন্ত। সিলেটের এই গ্যাস কাঠামোতে ১৭০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। তিতাসের পানগাঁও ভাল্‌ভ স্টেশন থেকে কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরে ২০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করছে পাইপলাইন ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এতে ব্যয় হবে ৫০ কোটি টাকা। এখন পানগাঁও ভাল্‌ব স্টেশন থেকে ৮ ইঞ্চি গ্যাসলাইনের মাধ্যমে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় শিল্প, বাণিজ্য, আবাসিক খাতে গ্যাস সরবরাহ করা হয়। তবে উচ্চতর ডায়ার গ্যাসলাইন না থাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হয় না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব