করোনা রোগীদের ৯০ শতাংশই গ্রামের: স্বাস্থ্যের ডিজি

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

ছবি : ইন্টারনেট

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশই গ্রামীণ এলাকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গ্রামের অধিকাংশ মানুষ করোনার টিকা নেননি। এ কারণে গ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা বেশি। এছাড়া করোনায় আক্রান্ত হলেও অনেকে দেরিতে হাসপাতালে এসেছেন, এটি মৃত্যুর আরেকটি কারণ।

খুরশীদ আলম বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালে ভালো চিকিৎসা হয় না। এ কারণে তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, জনস্বাস্থ্যে আমাদের সীমাবদ্ধতা আছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ বেশি। সেখানে জনবলের ঘাটতি ছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে। তবে এসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। করোনা মোকাবিলায় উপজেলা পর্যায়ের হাসপাতালেও এখন সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে করোনা পরিস্থিতি কোন পর্যায়ে যাবে সেটা আমরা কেউই জানি না। তবে আমাদের স্বাস্থ্যকর্মীরা সবসময় রোগীদের পাশে ছিল, রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব