বাংলা একাডেমিতে বুলবুল চৌধুরীর প্রতি শ্রদ্ধা

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ২২:২৩

ছবি : ইন্টারনেট

কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো বুলবুল চৌধুরীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে একাডেমি পরিবার পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুলবুল চৌধুরীর মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এ সময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে উপস্থিত ছিলেন।

দুপুর ১২ টা পর্যন্ত বুলবুল চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়- জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, প্রকাশনা সংস্থা-পুথিনিলয়, নবান্ন প্রকাশনী, সাপ্তাহিক এই সময় এবং ঢাকা টাইমস।

শ্রদ্ধা নিবেদন-পর্বে উপস্থিত ছিলেন- শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, কথাসাহিত্যিক মাহবুব রেজা, কথাসাহিত্যিক জামাল রেজা, কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদ, কবি রুদ্র আরিফ, কবি অনন্ত উজ্জ্বল, কবি হানিফ খান, গবেষক কাজল ঘোষ, প্রকাশক ফরিদ আহমেদ, মাজহারুল ইসলাম, শাহাদাত হোসেন, আলমগীর সিকদার লোটন, শ্যামল পাল, হাবিবুর রহমান রুবেল, তপন মাহমুদ প্রমুখ।

বাংলা একাডেমি প্রাঙ্গণে বুলবুল চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন একাডেমির পরিচালক ড. মো. হাসান কবীর।

এসময় বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান, পরিচালক, উপপরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো বুলবুল চৌধুরী ২৮শে আগস্ট মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা