ইউরোপের তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ১৮:৪১

ছবিঃ সংগৃহীত

ইউরোপের তিন দেশ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সফরে সুইজারল্যান্ডের জেনেভা, যুক্তরাজ্যের লন্ডন ও নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থান করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোববার সকাল ৮টায় তিন দেশ সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি

মন্ত্রণালয় সূত্র বলছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভা সফরে থাকবেন মোমেন। সেখান থেকে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি। সবশেষ ৬ সেপ্টেম্বর শুরু হবে নেদারল্যান্ডস সফর।

মূলত, জেনেভায় আগামী বছর এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কানাডা চেয়ার এবং কো-চেয়ারের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। ড. মোমেন এ সফরে আসন্ন সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া জেনেভায় গ্লোবাল এডাপটেশান সেন্টার কমিটির বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়ে বোর্ড মেম্বার হিসেবে থাকবেন ড. মোমেন।

২ সেপ্টেম্বর জেনেভা সফর শেষে ড. মোমেন যাবেন যুক্তরাজ্যে। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন মোমেন। বিশেষ করে, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ইস্যু ও বাংলাদেশকে করোনা ছড়ানোর ঝুঁকিতে থাকা লিস্টে (লাল তালিকায়) রাখার বিষয়টি কেন করা হয়েছে সেটি থাকবে।

সর্বশেষে ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডস সফর শুরু হবে ড. মোমেনের। সেখানে থেকে ৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা