বাংলাদেশি পাসপোর্টের এক ধাপ উন্নতি; বিশ্বে অবস্থান ১০০ তম

সময় ট্রিবিউন | ১৬ এপ্রিল ২০২১, ০৫:২১

ছবি: ইন্টারনেট

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। গত মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস।

এই সূচকে গতবার বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০১তম অবস্থানে। এবারের তালিকায় মোট ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। এবার বাংলাদেশের সঙ্গী লেবানন ও সুদান।

দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের চেয়ে নিচে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তানের ১০৭তম এবং ১১০তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।

সেনা অভ্যুত্থানের পরও তালিকায় মিয়ানমারের অবস্থান ৯৪তম। এই দেশের নাগরিকেরা বিনা ভিসায় ৪৭টি দেশ ভ্রমণ করতে পারেন।

তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম এবং শ্রীলঙ্কা ৯৯তম। তালিকায় উত্তর কোরিয়ার অবস্থান ১০২তম। বাংলাদেশের ঠিক দুই ধাপ পর।

তালিকায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। এরপরই রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনারস। বছরজুড়েই এটা হালনাগাদ করে তারা। হ্যানলি বলেছে, এই সূচক করার ক্ষেত্রে কোভিডের কারণে বিভিন্ন দেশে প্রবেশে বিধিনিষেধের বিষয়টি আমলে নেওয়া হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব