বাল্যবিবাহ বৃদ্ধির কারণ জানাল সংসদীয় কমিটি

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০৬:১৮

সংসদ ভবন- ফাইল ছবি

অল্প বয়সের মেয়েরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার কারণে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে বলে এমনটাই মনে করছে সংসদীয় কমিটি।

বুধবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কার্যপত্র থেকে আরও জানা যায়, কমিটির এমন তথ্যের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর কারণ খুঁজে বের করার পাশাপাশি এ বিষয়ে একটি জরিপও পরিচালনা করছে।

সংসদীয় কমিটি চলতি বছরের ২৭ জুন এক বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করে। ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, সভায় কমিটির সভাপতি মেহের আফরোজ নিজেই প্রসঙ্গটি তোলেন।

বৈঠকে তিনি বলেন, অল্প বয়সের অনেক মেয়ে এখন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে। যার কারণে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে। পরবর্তীতে বিষয়টিকে কমিটির পক্ষ থেকে সুপারিশ আকারে আসা হয়।

বুধবার কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদসহ সংশ্লিষ্টরা অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা