সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু লাইফ সাপোর্টে

সময় ট্রিবিউন | ১৪ এপ্রিল ২০২১, ০৪:১৪

আবদুল মতিন খসরু-ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

মঙ্গলবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জ্যেষ্ঠ এই আইনজীবীর করোনা পরীক্ষা করা হয় ১৫ মার্চ। পরদিন সকালে পরীক্ষার ফল পজিটিভ আসে। সেদিন দুপুর ১২টার দিকে তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন। ২৮ মার্চ তাঁকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে ৩১ মার্চ মতিন খসরুকে কেবিনে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল তাঁকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে ১ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা