শর্তসাপেক্ষে পর্যটন কেন্দ্র খোলার অনুমতি দিল সরকার

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ১৭:৪১

ফাইল ছবি

লকডাউন শিথিলের পর এবার পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে মোট আসনের অর্ধেকের বেশি কোনো ভাবেই ব্যবহার করা যাবে না।

এতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে খোলা থাকবে পর্যটন কেন্দ্রসহ সব বিনোদন কেন্দ্র।

এর আগে ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক থেকে শুরু করে গণপরিবহন, শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, ১০ তারিখ পর্যন্ত যে লকডাউন রয়েছে তা পরদিন ১১ আগস্ট থেকে শিথিল করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ওই দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি, বেসরকারি সব ধরনের অফিস ও ব্যাংক খোলা থাকবে।

শপিংমল, বাজার ও অন্যান্য দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাস, ট্রেন, লঞ্চসহ সব গণপরিবহন চলবে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে। তবে সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যানবাহন মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে মোট পরিবহনের অর্ধেক চালু করা হবে।

অর্ধেক আসন খালি রেখে রাত ১০টা পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলো খাবার পরিবেশন করতে পারবে। সব প্রকার শিল্প কারখানা চালু থাকবে।

কিন্তু সব ক্ষেত্রে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান সম্পর্কে কিছু বলা নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব