পিবিআই এর ২০০ সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ২৩:৫৮

ছবিঃ সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে নিজ কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ দুই হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে সব ইউনিটে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু ইউছুফ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পরামর্শ অনুযায়ী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশক্রমে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

আজ ঢাকাসহ সারাদেশের পিবিআই এর বিভিন্ন ইউনিটে অফিস কক্ষ, পিবিআই সদস্যদের বাসস্থান, ব্যারাক ও সংলগ্ন আঙিনা, পাশ্ববর্তী ড্রেন ও নিচু জায়গাসমূহ এবং মশা সৃষ্টি হতে পারে এমন স্থানসমূহ পরিষ্কার করা হয়। মশার ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্নতা অভিযানকে বেগবান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা