আজ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ২০:১৯

ছবি: ইন্টারনেট

প্রায় দুই মাস বিরতির পর করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। ঢাকার সব জেলা ও মহানগরে আজ সোমবার থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এছাড়া আগামী ৭ আগস্ট দেশের সকল কেন্দ্রে এই টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এই তথ্য জানিয়েছেন।

সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, আগস্টের দুই তারিখ সোমবার থেকে শুরুতে ঢাকা শহর এবং ঢাকা বিভাগের সকল জেলায় দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। আগস্টের সাত তারিখ থেকে সারা দেশে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সেক্ষেত্রে প্রথম ডোজের পর অপেক্ষমানদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হবে। তবে দ্বিতীয় ডোজের জন্য ইতিপূর্বে যাদেরকে এসএমএস দেয়া হয়েছিল কিন্তু টিকা পাননি তাদের দ্বিতীয় ডোজ নিতে এসএমএস প্রয়োজন হবে না।

স্বাস্থ্য পরিচালক বলেন, জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল মঙ্গলবার আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানদের পূর্ণাঙ্গ টিকা দেয়া সম্ভব হবে।

দেশের ১৫ লাখ ২১ হাজারের বেশি মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন। ভারত থেকে কোভিশিল্ড নামে পরিচিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার রপ্তানি বন্ধ করে দেয়ায় এর মজুদ শেষ হয়ে যায়। এ কারণে দ্বিতীয় ডোজ দিতে পারেননি এই বিশাল সংখ্যক মানুষ।

যারা সেই তালিকায় রয়েছেন তাদের প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন সেখানে গিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে। যারা দ্বিতীয় ডোজ নেবার জন্য এসএমএস পেয়েছেন তাদের নতুন করে মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না। আগের বার্তাটি দেখিয়েই তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

তবে সাথে করে প্রথম ডোজ নেবার জন্য যে কার্ডটি ছিল সেটি নিয়ে যেতে হবে। দ্বিতীয় ডোজ হিসেবে অন্য কোন টিকা না নেবার ব্যাপারে সতর্ক করে দেন শামসুল হক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা