দেশে পৌঁছালো সিনোফার্মের ৩০ লাখ টিকা

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ১৮:১৮

ছবি : ইন্টারনেট

চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে টিকার চালানগুলো বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ১০ লাখ টিকা নিয়ে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা নিয়ে আসে দ্বিতীয় ফ্লাইটটি। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে ২ জুলাই। পরদিন সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর