বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বোট থেকে ১১ জেলে উদ্ধার

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ১৬:৫৭

ছবি: সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ডুবতে থাকা এফভি জিহাদ নামে ফিশিং বোট থেকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে এফভি জিহাদ নামের ফিশিং বোট ভোলার মনপুরা থেকে ১১ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। সন্ধ্যা ৭টার দিকে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নিরুপায় হয়ে জেলেরা ৯৯৯ নম্বরে সাহায্যের জন্য কল দেয়। খবর পেয়ে উদ্ধার করতে সমুদ্রে ছুটে যায় কোস্ট গার্ড। প্রায় দুই ঘন্টা সার্চ অপারেশন পরিচালনা করে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের চৌকাতলী এলাকা থেকে আনুমানিক ৫ নটিক্যাল মাইল দূর থেকে আজ বুধবার ট্রলারসহ জেলেদের উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট সারিকাইতে এনে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরে উদ্ধারকৃত জেলেদের বোট মালিকের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

কোস্ট গার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহামেদ জানান, ৯৯৯ নম্বরের ফোন পেয়ে জানতে পারি সাগরে ১৪ জেলে বিপদে পড়েছে। খবর পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমরা বোট নিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব